Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দরে ধৃত পাক চর

পাক গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে কলকাতার বাসিন্দা জাফর রিয়াজ ওরফে রিজভিকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল এনআইএ।

কলকাতা বিমানবন্দরে ধৃত পাক চর
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাক গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে কলকাতার বাসিন্দা জাফর রিয়াজ ওরফে রিজভিকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল এনআইএ। তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। পাক গুপ্তচর সংস্থার আধিকারিকরা যাতে ভারতীয় নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে এখানকার চরদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেজন্য রিজভি টাকার বিনিময়ে তাদের পাসওয়ার্ড বিক্রি করত। তাদের পাঠানো ওটিপি দিয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক আধিকারিক এনআইএ’র হাতে ধৃত সিআরপিএফের সাব-ইনসপেক্টর মতিরাম জাঠের সঙ্গে কথা বলত। চলত পাকিস্তানে সেনা ও আধা সেনার তথ্য পাচার। কলকাতার বাসিন্দা রিয়াজের সঙ্গে আইএসআই কর্তার পরিচয় হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। তাকে বলা হয়, পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হবে। ২০০৫ সাল থেকে সে একাধিকবার পাকিস্তানে যায়। দেখা করে আইএসআইয়ের একাধিক অফিসারের সঙ্গে। তাকে ভারতীয় সিমকার্ডের পাসওয়ার্ড পাঠাতে বলা হয়। সেই অনুযায়ী টাকার বিনিময়ে এই পাসওয়ার্ড সে বিক্রি করছিল। ভারতীয় নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলত পাক আইএসআইয়ের আধিকারিকরা। একইসঙ্গে সে সেনাবাহিনীর বিভিন্ন তথ্য পাচার করছিল বলে অভিযোগ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই লুক আউট নোটিস জারি করে এনআইএ। বুধবার বিমান ধরার সময় সে ধরা পড়ে যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ