Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সংঘাতের আবহেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

ভারতের সঙ্গে চলতি সংঘাতের আবহেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। পাক আর্মির তরফে বলা হয়েছে, ‘সিন্ধু’ নামে সামরিক মহড়া চলাকালীন ‘আবদালি’ নামে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়।

সংঘাতের আবহেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ভারতের সঙ্গে চলতি সংঘাতের আবহেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। পাক আর্মির তরফে বলা হয়েছে, ‘সিন্ধু’ নামে সামরিক মহড়া চলাকালীন ‘আবদালি’ নামে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪৫০ কিমি। মহড়ার সময় পাক সেনার স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন বলে পাক সেনা জানিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, বাহিনীর তত্পরতা নিশ্চিত করতে ও ক্ষেপণাস্ত্রের আধুনিক নেভিগেশন সিস্টেম পরীক্ষার জন্য এই উৎক্ষেপণ। পাকিস্তানের তরফে একে রুটিন পরীক্ষা বলে দাবি করা হলেও তা মানতে রাজি নয় ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আরও উস্কানি দিতেই ইসলামাবাদ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ইসলামাবাদের এই বেপরোয়া কাজে উত্তেজনা আরও বাড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পহেলগাঁও হামলায় পাকিস্তানের যোগ মেলার পরই প্রত্যাঘাতের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। আর তাতেই আতঙ্ক দেখা দিয়েছে পাকিস্তান সরকার ও সেনার অন্দরে। ভারতের তিন বাহিনী একাধিকবার যুদ্ধের মহড়াও করেছে। কিন্তু দুই দেশের মধ্যে সংঘাত কমাতে উদ্যোগী হয়েছে রাষ্ট্রসঙ্ঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মতো একাধিক পক্ষ। কিন্তু নিজেদের মুখ বাঁচাতেই এখন পাল্টা আস্ফালনের পথে হাঁটতে চাইছে ইসলামাবাদ। আর তার জন্যই এক সপ্তাহের বেশি সময় ধরে সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলি চালাচ্ছে পাক সেনা। আরব সাগরে নৌ-মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষাও সেই আস্ফালনেরই অংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ