Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কিউয়িদের হারে আশায় পাকিস্তান

উইল জ্যাকস ও রেহান আহমেদকে অবিলম্বে ধন্যবাদ জানানো উচিত পাকিস্তানের। শনিবার কিউয়িদের বশ মানিয়ে বিশ্বকাপে বাবর আজমদের ভাসিয়ে রাখলেন তাঁরা।

কিউয়িদের হারে আশায় পাকিস্তান
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: উইল জ্যাকস ও রেহান আহমেদকে অবিলম্বে ধন্যবাদ জানানো উচিত পাকিস্তানের। শনিবার কিউয়িদের বশ মানিয়ে বিশ্বকাপে বাবর আজমদের ভাসিয়ে রাখলেন তাঁরা। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বড় ব্যবধানে জিতলে শাহিন আফ্রিদিরা শেষ চারে পৌঁছাতেই পারেন। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। ইংল্যান্ড ইতিমধ্যেই সেমি-ফাইনালে নিশ্চিত। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড ( তিন ম্যাচে ৩ পয়েন্ট), রান রেট +১.৩৯০। পক্ষান্তরে দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১, রান রেটেও পিছিয়ে তারা (-০.৪৬১)। 

Advertisement

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান তোলে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসের হয়ে টিম শেফার্ট ২৫ বলে ৩৫ ও গ্নেন ফিলিপস ৩৯ রান করেন। টি-২০’র বিচারে ১৫৯ রান মোটেও বড় স্কোর নয়। তবে শুরুতেই ফিল সল্ট ও বাটলারকে হারিয়ে ঝটকা খায় ইংল্যান্ড। দুই ওপেনার একেবারেই ফর্মে নেই। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হ্যারি ব্রুক। এদিন ২৬ রানে তাঁকে ফেরান ফিলিপস। তবে উইল জ্যাকস (১৮ বলে ৩২ রান) ও রেহান আহমেদ (৭ বলে ১৯ রান) ইংল্যান্ডকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

Advertisement
সম্পর্কিত সংবাদ