Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

৫০ বছর পর মদ রপ্তানিতে পাকিস্তান

মুসলিম রাষ্ট্র পাকিস্তানে মদ বেচা যাবে না। ইসলামিক দলগুলির চাপে রীতিমতো আন্দোলনের মুখে পড়ে দেশে মদ নিষিদ্ধ করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকর আলি ভুট্টো।

৫০ বছর পর মদ রপ্তানিতে পাকিস্তান
  • ৮ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: মুসলিম রাষ্ট্র পাকিস্তানে মদ বেচা যাবে না। ইসলামিক দলগুলির চাপে রীতিমতো আন্দোলনের মুখে পড়ে দেশে মদ নিষিদ্ধ করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকর আলি ভুট্টো। সালটা ১৯৭৭। প্রায় ৫০ বছর পর ফের মদ রপ্তানি শুরু করল ইসলামাবাদ। শোনা যাচ্ছে, ঋণের বোঝা কমাতেই বাধ্য হয়ে মদ বিক্রির পথে হাঁটল শাহবাজ শরিফের সরকার। এর নেপথ্যে পাকিস্তানের একমাত্র মদ প্রস্তুতকারী সংস্থা মুরে ব্রেয়ারি। গত এপ্রিল মাস থেকে ব্রিটেন, জাপান, পর্তুগাল ও থাইল্যান্ডের মতো দেশে মদ রপ্তানি শুরু হয়েছে। বিপরীত পরিস্থিতিতে এতদিন প্যাকেটজাত জুস, জল ইত্যাদি বিক্রি করত মুরে ব্রেয়ারি। গতবছর সংশ্লিষ্ট সংস্থাকে মদ রপ্তানির অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ