Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

পাকিস্তান নিজের দেশেই বোমা ছোড়ে, রাষ্ট্রসংঘে কটাক্ষ দিল্লির

পাকিস্তান নিজের দেশের মানুষের উপরই বোমা নিক্ষেপ করে। ধারাবাহিক গণহত্যার সঙ্গে যুক্ত। তারাই সীমান্তপার করে সাধারণআফগান নাগরিকের উপর হামলা চালিয়েছে।

পাকিস্তান নিজের দেশেই বোমা ছোড়ে, রাষ্ট্রসংঘে কটাক্ষ দিল্লির
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তান নিজের দেশের মানুষের উপরই বোমা নিক্ষেপ করে। ধারাবাহিক গণহত্যার সঙ্গে যুক্ত। তারাই সীমান্তপার করে সাধারণআফগান নাগরিকের উপর হামলা চালিয়েছে। বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ভাষাতেই পাকিস্তানকে নিশানা করল ভারত। 

Advertisement

চলতি মাসে নিরাপত্তা পরিষদের দায়িত্বে রয়েছে চীন। সাম্প্রতিক বৈঠকে বলার সুযোগ পেয়ে সেই বস্তাপচা কাশ্মীর ইস্যু নিয়েই সরব হন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি   আসিম ইফতিকার আহমেদ। তাঁকে পালটা দিতে কসুর করেনি নয়াদিল্লি। ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতানেনি কটাক্ষের সুরে বলেন, অবাক করার মতো বিষয় হল, পাকিস্তানের বিরুদ্ধে গণহত্যার দীর্ঘ রেকর্ড রয়েছে। এখন তারাই ভারতের অভ্যন্তরীণ  ব্যাপার নিয়ে নাক গলানোর চেষ্টা করছে। এনিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টকেই হাতিয়ার করেছেন তিনি। তাতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে সীমান্ত পার হিংসায় আফগানিস্তানে হতাহতের সংখ্যা ৭৫০। রামজানে কাবুলে বিমান হানাও চালিয়েছিল পাকিস্তান। সেই প্রসঙ্গও এদিন উল্লেখ করেছে ভারত। হরিশ কড়া ভাষায় জানিয়েছেন, আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অন্ধকারে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের মুখে মানবাধিকার নিয়ে জ্ঞান ভণ্ডামি ছাড়া আরও কিছু না।

Advertisement
সম্পর্কিত সংবাদ