Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সাহায্য চাওয়ার আবেদন ভুয়ো, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি পাকিস্তানের

পাকিস্তানের অর্থমন্ত্রকের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। শুক্রবার এমনটাই জানিয়ে দিল সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

সাহায্য চাওয়ার আবেদন ভুয়ো, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি পাকিস্তানের
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের অর্থমন্ত্রকের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। শুক্রবার এমনটাই জানিয়ে দিল সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। চলতি ভারত-পাক দ্বৈরথের মাঝে বৃহস্পতিবার থেকেই একটি খবর ভাইরাল হয়। তাতে পাক সরকারের তরফে গোটা বিশ্বের কাছে আর্জি জানানো হয়, ভারতের হামলায় দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তার সামাল দিতে আর্থিক সহায়তা প্রয়োজন। এই খবর ভাইরাল হতেই নানা মহল থেকে জল্পনা শুরু হতে থাকে। এমনকী এই খবরের জেরে পকিস্তানের শেয়ার বাজারেও ধস নামতে শুরু করে। শুক্রবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনও আর্জি করা হয়নি। তাদের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে এরকম কথা প্রচার করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ