Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্লেসিংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে পাক বোর্ড

পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের চুক্তি ভেঙে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজরাবানি।

ব্লেসিংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে পাক বোর্ড
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লাহোর: পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের চুক্তি ভেঙে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজরাবানি। সেটা একেবারেই মানতে পারছে না পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল থেকে নাম প্রত্যাহারের জন্য তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হতে পারে। সূত্রের খবর, সে জন্য আইনি কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসেবে শুক্রবার ব্লেসিংকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে কেকেআর। তাতেই চটেছে পাক বোর্ড। ইসালামাদাব ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটারটি। সামার জোসেফের পরিবর্তে এক কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে নিয়েছিল তারা। এরই মধ্যে ব্লেসিংকে প্রস্তাব দেয় কেকেআর। কালবিলম্ব না করে সম্মতি জানান জিম্বাবোয়ের পেসার। পাশাপাশি নাম তুলে নেন পিএসএল থেকে। আসলে আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিসিএল। আর আইপিএলের ঢাকে কাঠি পড়বে তার ঠিক দু’দিন পর। ফলে দু’টি আসরে একই সঙ্গে খেলা সম্ভব নয়। তাই ইসলামাবাদের দলটির সঙ্গে চুক্তি বাতিল করেন ব্লেসিং। উল্লেখ্য, আইপিএলের জন্য পিসিএলে চুক্তিভঙ্গের ঘটনা এই প্রথম নয়। গত মরশুমে ভারতের কোটিপতি লিগে খেলার জন্য পেশোয়ার জালমির চুক্তি ভেঙেছিলেন দক্ষিণ আফ্রিকার করবিশন বশ। এবার সেই পথে হাঁটলেন ব্লেসিং। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নিতে চাইছে পিসিবি।

সম্পর্কিত সংবাদ