Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পুলওয়ামা হামলার পিছনে ইসলামাবাদ, স্বীকার পাকিস্তানি সেনাকর্তার

পুলওয়ামা হামলার পিছনে ইসলামাবাদ, স্বীকার পাকিস্তানি সেনাকর্তার
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পুলওয়ামা জঙ্গি হামলায় সরাসরি জড়িত ছিল পাকিস্তান! রবিবার পাক সেনার ‘বীরগাথা’ শোনাতে গিয়ে মুখ ফস্কে সত্যি কথাটা বলেই ফেললেন সেদেশের এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেছেন, পুলওয়ামা হামলা ছিল পাক সেনার ‘কৌশলগত দক্ষতা’র নিদর্শন। পুলওয়ামা হামলার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা জড়িত বলে বারবার দাবি করে এসেছে ভারত। হামলার পর পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ দায়ও স্বীকার করেছিল। কিন্তু এই হামলায় যুক্ত থাকার অভিযোগ প্রতিবার উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। কিন্তু পাক বায়ুসেনার সহকারী প্রধান স্বয়ং হামলার দায় নেওয়ায় পাক সরকারের সঙ্গে জঙ্গিদের সরাসরি যোগ থাকার বিষয়টি ফের স্পষ্ট হয়ে গেল। আওরঙ্গজেবের বক্তব্য ভাইরাল হতে সময় নেয়নি। সমাজমাধ্যমে অনেকেই বলছেন, এই বক্তব্যে ইসলামাবাদের মুখোশ খুলে গিয়েছে। প্রকাশ্যে তারা স্বীকার করে নিল, জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুতে তাদের সরাসরি হাত ছিল। কারও মতে, পাক সেনা স্বীকার করে নিল ওই হামলা কোনও জঙ্গিগোষ্ঠীর ষড়যন্ত্র নয়, খোদ ইসলামাবাদই এর নেপথ্যে ছিল। 

Advertisement

‘অপারেশন সিন্দুর’-এর আবহে গত শুক্রবার বিদেশি সংবাদমাধ্যমের সামনে নিজেদের বক্তব্য পেশ করছিলেন আওরঙ্গজেব। সেখানে তিনি বলেন, ‘যদি পাকিস্তানের ভূখণ্ড, আকাশ ও জলসীমা বিপদের মুখে পড়লে, আমরা চুপ করে বসে থাকব না। পুলওয়ামার সময়ও আমরা নিজেদের কৌশলগত দক্ষতা দেখিয়েছিলাম। এবারও একই প্রতিভা দেখিয়ে দিলাম।’ উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের বাসে হামলা চালায় জইশের আত্মঘাতী জঙ্গি। ঘটনায় শহিদ হয়েছিলেন ৪০ জওয়ান। এর পাল্টা হিসেবে বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। খাইবার পাখতুনওয়া প্রদেশে জইশের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। শুধু বায়ুসেনা কর্তা নয়, কিছুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও স্বীকার করেছিলেন, ইসলামাবাদ তিন দশক ধরে জঙ্গিদের মদত দিয়ে আসছে। 
এদিকে, শনিবার সংঘর্ষ বিরতির পরেই ‘যুদ্ধ জয়ে’র দাবি করে বসলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আন্তর্জাতিক চাপের মুখে সংঘর্ষ বিরতির জন্য ভারতকে অনুরোধের কয়েক ঘণ্টা পরেই জাতির উদ্দেশে ভাষণ দেন শাহবাজ। সেখানে তিনি দাবি করেন, ভারতের বিরুদ্ধে ‘জয়ী’ হয়েছে পাকিস্তান। এর জন্য পাক সেনা, চীন ও তুরস্ককে ধন্যবাদও জানান। পাক সেনাপ্রধান আসিম মুনির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও শোনা যায় শাহবাজের মুখে। তিনি দাবি করেন, ‘পাকিস্তানের হামলায় শত্রুর (ভারতের) এয়ারবেস, অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়ে গিয়েছে। আমরা জিতেছি আর এই জয় সব পাকিস্তানির।’

Advertisement
সম্পর্কিত সংবাদ