Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সীমান্তে সেনা জড়ো করছে পাকিস্তান, সতর্ক নজর রেখে প্রস্তুত ভারতও

সীমান্তে প্ররোচনা অব্যাহত পাকিস্তানের। সংঘর্ষবিরতি লঙ্ঘন করে কাঁটাতার লাগোয়া গ্রামগুলিতে সাধারণ মানুষের উপরে ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে পড়শি দেশ।

সীমান্তে সেনা জড়ো করছে পাকিস্তান, সতর্ক নজর রেখে প্রস্তুত ভারতও
  • ১০ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: সীমান্তে প্ররোচনা অব্যাহত পাকিস্তানের। সংঘর্ষবিরতি লঙ্ঘন করে কাঁটাতার লাগোয়া গ্রামগুলিতে সাধারণ মানুষের উপরে ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে পড়শি দেশ। পাশাপাশি অব্যাহত আছে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা। এর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে সীমান্তে সেনা জড়ো করছে পাকিস্তান। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন কর্নেল সোফিয়া কুরেশি। ভারতীয় বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

শুক্রবার ভারতের চার রাজ্যের ২৬টি স্থানে টার্গেট করেছিল পাক সেনা। যার পাল্টা হিসেবে রাতেই ‘সংযতভাবে’ শত্রু দেশের ছ’টি বায়ুসেনা ঘাঁটিতে ‘সুনির্দিষ্ট’ প্রত্যাঘাত করে ভারতীয় বাহিনী। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আজ সকালে ভারতের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যৌথ সাংবাদিক বৈঠক করা হয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিশ্রির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া বলেন, ‘দেখা যাচ্ছে যে পাকিস্তানি সেনা সীমান্তবর্তী এলাকায় তাদের বাহিনী জড়ো করছে। এই ঘটনা তাদের আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিতবাহী। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে, ভারতীয় সশস্ত্র বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত।  ইতিমধ্যেই প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ সফলভাবে প্রতিহত করার পাশাপাশি এর কড়া জবাব দেওয়া হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ