Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কান্দাহারে পাক হামলা, পালটা জবাবের হুমকি আফগানিস্তানের

যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়া। এরইমাঝে আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের। এবার দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে হামলা চালাল পাকসেনা।

কান্দাহারে পাক হামলা, পালটা  জবাবের হুমকি আফগানিস্তানের
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাবুল: যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়া। এরইমাঝে আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের। এবার দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে হামলা চালাল পাকসেনা। রবিবার ইসলামাবাদের সাফাই, কয়েকদিন ধরে পাকিস্তানের নানা জায়গায় ড্রোন হামলা চালাচ্ছে তালিবান সেনা। তার পালটা জবাব দিতেই শনিবার মধ্যরাতে কান্দাহার সহ একাধিক সামরিক ঘাঁটি ও জঙ্গিডেরায় আকাশপথে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, এই অভিযানে কান্দাহারের সেনাঘাঁটির প্রযুক্তি সহায়ক পরিকাঠামো ও অস্ত্রাগার সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। একটি সুড়ঙ্গেও আঘাত হানা হয়েছে। ওই সুড়ঙ্গকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে হামলা চালাচ্ছিল আফগান সেনা ও জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান। যদিও শত্রুপক্ষের এই দাবি খারিজ করে দিয়েছে আফগানিস্তান। একইসঙ্গে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন,  ওই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু পাকিস্তানের এই আচরণ বরদাস্ত করা হবে না। শীঘ্রই সমুচিত জবাব দেওয়া হবে। উল্লেখ্য,  আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শনিবার ওই পাক হামলা সম্পর্কে কান্দাহারের এক বাসিন্দা বলেন, ‘গভীর রাতে শহরের আকাশে যুদ্ধবিমান দেখা গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের বিকট শব্দ। দূরে পাহাড়ের দিকে সামরিক ঘাঁটির কাছে আগুন আর ধোঁয়াও দেখা গিয়েছে’। দক্ষিণপূর্বে  স্পিন বলডোক সীমান্ত, খোস্ত প্রদেশেও হামলার খবর মিলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ