Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাতে পাক হানা, ব্যর্থ করল সেনা

রাত বাড়তেই শুরু হল পাকিস্তানের হামলা। জম্মু, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাতের বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালাল পাকিস্তান।

রাতে পাক হানা, ব্যর্থ করল সেনা
  • ১০ মে, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নয়াদিল্লি: রাত বাড়তেই শুরু হল পাকিস্তানের হামলা। জম্মু, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাতের বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালাল পাকিস্তান। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে ওই হানাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ওই শহরগুলিকে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়। বাসিন্দাদের সতর্ক করতে বেজে ওঠে সাইরেন। সূত্রের খবর, বিভিন্ন সেনা ইনস্টলেশন ছিল পাক হামলার লক্ষ্য। জম্মুর এইমসকে নিশানা করা হয়েছিল বলে সূত্রের খবর। জম্মুর সাম্বা, উরিতে জোরদার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাক মিসাইলগুলিকে ইন্টারসেপ্ট করাতেই ওই বিস্ফোরণের শব্দ বলে জানা গিয়েছে। অপারেশন সিন্দুরের পর, চীনের তৈরি পিএল-১৫ মিসাইল ব্যবহার করা হয়েছে বলে এদিন স্বীকার করেছে পাকিস্তান। গুজরাতের কচ্ছ ও বনসকাঁথা এলাকাও এদিন পাকিস্তানের আক্রমণের লক্ষ্য ছিল। ভারত সফলভাবে ১২টি পাক মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। সেনা সূত্রে খবর, পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, অমৃতসর রাজস্থানের জয়সলমির, বারমের ও পোখরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফিরোজপুরে ড্রোন হামলায় তিনজন গুরুতর জখম হয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ