Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পহেলগাঁও: নিহতের মেয়েকে চাকরি

পহেলগাঁও জঙ্গি হামলার ১১ মাস পর অবশেষে চাকরি পেলেন নিহত সন্তোষ জাগদালের কন্যা আশাবরী। বুধবার পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে নিয়োগপত্র হাতে পান তিনি।

পহেলগাঁও: নিহতের মেয়েকে চাকরি
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: পহেলগাঁও জঙ্গি হামলার ১১ মাস পর অবশেষে চাকরি পেলেন নিহত সন্তোষ জাগদালের কন্যা আশাবরী। বুধবার পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে নিয়োগপত্র হাতে পান তিনি। শীঘ্রই পুরসভায় সিভিক বডির ক্লাস-২ পদে প্রশাসনিক আধিকারিক হিসেবে যোগ দেবেন তিনি। মহারাষ্ট্র সরকার সঞ্জয়ের পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয়। পরিবারের একজন সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে ১০ মাস পেরিয়ে গেলেও চাকরি না মেলায় সরব হন আশাবরী। এরপরই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে পুনে পুরনিগমের কমিশনার নবল কিশোর রামকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ