Bartaman Logo
৯ জুন, ২০২৬

পহেলগাঁও হামলার তদন্তে সাফল্য, এনআইএ-র জালে ২ জন

পহেলগাঁও জঙ্গি হামলার রক্তাক্ত ক্ষত এখনও দেশবাসীর মনে দগদগে। দু’মাস পরে এই ঘটনার তদন্তে বড়সড় সাফল্য জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-র। জঙ্গি হামলায় থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।

পহেলগাঁও হামলার তদন্তে সাফল্য, এনআইএ-র জালে ২ জন
  • ২২ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

শ্রীনগর: পহেলগাঁও জঙ্গি হামলার রক্তাক্ত ক্ষত এখনও দেশবাসীর মনে দগদগে। দু’মাস পরে এই ঘটনার তদন্তে বড়সড় সাফল্য জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-র। জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ধৃতদের নাম পারভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথার। ধৃতরা অনুপ্রবেশকারী পাক জঙ্গিদের আশ্রয় ও অন্যান্য সাহায্য করেছিল বলে দাবি এনআইএ-র।

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। এর পরেই হামলাকারী জঙ্গিদের মদতদাতা হিসেবে সামনে এসেছে পাকিস্তানের ভূমিকা। সেই তথ্যই আরও পোক্ত হল দু’জনের গ্রেপ্তারিতে। ধৃত আহমেদ ও বশির পহেলগাঁওয়েরই বাসিন্দা। তাদের জেরা করে হামলাকারী তিন জঙ্গির নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। সবাই পাক নাগরিক। রবিবার এনআইএ-র এক বিবৃতিতে বলা হয়, ‘পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পারভেজ পহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা। বশিরের বাড়ি হিল পার্ক এলাকায়। ধৃত দু’জন এই হামলায় জড়িত তিন সশস্ত্র জঙ্গির পরিচয় জানিয়েছে। হামলাকারীরা যে পাকিস্তানি নাগরিক ছিল, তাও নিশ্চিত করেছে তারা।’ ধৃত দু’জন হামলাকারীদের খাবার, আশ্রয় এবং অন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছিল বলে তদন্তকারীদের দাবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ