Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে সহবাসের অভিযোগ

মুর্শিদাবাদের বেলডাঙার কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে এক মহিলার সঙ্গে ‘সহবাসের’ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই বিস্ফোরক অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে সহবাসের অভিযোগ
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের বেলডাঙার কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে এক মহিলার সঙ্গে ‘সহবাসের’ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই বিস্ফোরক অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বহরমপুরের মধ্যবয়সি এক মহিলা এদিন রাতে নবগ্রাম থানায় এনিয়ে মামলা রুজু করেন। তাঁর অভিযোগ, ১২ বছর আগে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মহারাজ। যদিও এব্যাপারে কার্তিক মহারাজ বলেন, আমার কোনও বক্তব্য নেই। আমার আইনি বিভাগ আছে। তারা বিষয়টি দেখবে।

Advertisement

উল্লেখ্য, এবছরই আধ্যাত্মিকতায় পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কার্তিক মহারাজ। গেরুয়া বসনধারী সন্ন্যাসীর বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে আলোড়ন পড়েছে। অভিযোগকারী মহিলা বলেন, ২০১৩ সালে নবগ্রামের স্কুলে কাজ দেবেন বলে আমাকে নিয়ে যাওয়া হয়। আমাকে ওই স্কুলের পাঁচতলার একটি ঘরে রেখে দেওয়া হয়। একদিন রাতে হঠাৎ কার্তিক মহারাজ আমার ঘরে এসে কুপ্রস্তাব দেন। আমি বাড়ি-ঘর ছেড়ে তাঁর আশ্রয়ে ছিলাম। তাই তাঁর কথা মানা ছাড়া আমার কোনও উপায় ছিল না। প্রায় সাত মাস আমরা এই সম্পর্কে ছিলাম। ২০১৩ সালের জুন মাসে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। 
তিনি সংবাদমাধ্যমে আরও বলেন, ‘উনি আমার কাছে ছিলেন বটগাছের মতো। তাই আমি মহারাজের সব কথা শুনেছি। আমি তাঁকে নিজের স্বামীর মতোই ভাবতাম। আমার জীবনটা তাঁর চরণে সঁপে দিয়েছিলাম। কিন্তু, উনি তাঁর চরণ থেকে আমাকে সরিয়ে দেন।’ ভারত সেবাশ্রম সঙ্ঘের এই মহারাজ আগেও বিতর্কে জড়িয়েছেন। এবার তাঁর বিরুদ্ধে পুরনো একটি ঘটনায় মামলা রুজু হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। লালবাগের এসডিপিও আকুলকর রাকেশ মহাদেব বলেন, মামলা রুজু হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ