Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

৫ প্রসূতির মৃত্যুর পরই রাজস্থানে নিষিদ্ধ অক্সিটোসিন ইনজেকশন

সম্প্রতি রাজস্থানে কোটার একটি সরকারি হাসপাতালে পাঁচ প্রসূতির মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে জানা যায় অক্সিটোসিন ইনজেকশন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে।

৫ প্রসূতির মৃত্যুর পরই রাজস্থানে নিষিদ্ধ অক্সিটোসিন ইনজেকশন
  • ২৭ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

জয়পুর: সম্প্রতি রাজস্থানে কোটার একটি সরকারি হাসপাতালে পাঁচ প্রসূতির মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে জানা যায় অক্সিটোসিন ইনজেকশন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে। পরে  পরীক্ষায় ধরা পড়ে ওই ইনজেকশনগুলি নকল ছিল। এরপরই ঝুঁকি না নিয়ে রাজস্থানে ওই ইনজেকশনের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট। 

Advertisement

মূলত অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণে মহিলাদের ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে। কিন্তু ইনজেকশনটি ব্যবহারে প্রসবের ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে ওই মহিলাদের রক্তচাপ ও প্লেটলেট আচমকাই কমতে শুরু করে। কিডনিও বিকল হয়ে যায়। পাঁচ প্রসূতির মৃত্যুর পরই নড়েচড়ে বসে রাজস্থানের স্বাস্থ্যদপ্তর। রক্তচাপ ও প্লেটলেট কমে যাওয়ার কারণে তাঁদের মৃত্যু হয়েছে ময়নাতদন্তে উল্লেখ করা হয়। এই ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গড়ে রাজ্য সরকার। কোটার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অক্সিটোসিন ইনজেকশনগুলিও ল্যাব পরীক্ষায় পাশ করতে পারেনি। রাজস্থান ড্রাগ কন্ট্রোলের অধিকর্তা অজয় পাঠক বলেন, ওই হাসপাতালের সব ইনজেকশন বাজেয়াপ্ত করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ