Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে ফ্ল্যাটের সার্বিক বাজার দর ৯ শতাংশ বাড়ল, দাবি রিপোর্টে

কলকাতায় ফ্ল্যাটের বাজার দর সার্বিকভাবে বাড়ল। ২০২৪ সালের প্রথম তিনমাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে বৃহত্তর কলকাতায় ফ্ল্যাটের গড়পড়তা যে দাম ছিল, তার চেয়ে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে দর বেড়েছে ৯ শতাংশ।

শহরে ফ্ল্যাটের সার্বিক বাজার দর  ৯ শতাংশ বাড়ল, দাবি রিপোর্টে
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ফ্ল্যাটের বাজার দর সার্বিকভাবে বাড়ল। ২০২৪ সালের প্রথম তিনমাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে বৃহত্তর কলকাতায় ফ্ল্যাটের গড়পড়তা যে দাম ছিল, তার চেয়ে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে দর বেড়েছে ৯ শতাংশ। আবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা এমনটাই জানিয়েছে। তাদের বক্তব্য, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কলকাতা ও সংলগ্ন শহরতলিতে ফ্ল্যাটের দাম গিয়েছে বর্গফুট প্রতি গড়ে ৩,৯৪৭ টাকা। তবে দাম বাড়লেও সামগ্রিক বিক্রি কিছুটা কমেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম তিনমাসে মহানগরে ৩,৯৩৭টি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। এবার ওই একই সময়ের নিরিখে তা ২ শতাংশ কমেছে। তবে বাজার সবচেয়ে মার খেয়েছে আয়ত্তের মধ্যে থাকা মধ্যবিত্তের ফ্ল্যাটেরই, দাবি করা হয়েছে রিপোর্টে। বরং তথাকথিত দামি ফ্ল্যাটের বাজার বেড়েছে শহরে। বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য প্রমাণ দিচ্ছে, কলকাতার ক্রেতাদের ক্রয়ক্ষমতা অনেকটাই বেড়েছে। 

Advertisement

উপদেষ্টা সংস্থার রিপোর্ট বলছে, কলকাতা ও শহরতলিতে গত তিনমাসে ৫০ লক্ষ টাকার নীচের ফ্ল্যাটের বিক্রির সংখ্যা ১,৫৯৮টি। গতবারের ওই একই সময়ের নিরিখে বিক্রি কমেছে প্রায় ২০ শতাংশ। ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যের ফ্ল্যাট বিক্রি হয়েছে ১,৩৫৩টি। এক্ষেত্রেও বিক্রি কমেছে ৫ শতাংশ। ২ থেকে ৫ কোটি টাকা দামের ফ্ল্যাট বিক্রির হার সবচেয়ে বেশি শহরে, বলছে রিপোর্ট। এক্ষেত্রে মোট ফ্ল্যাট বিক্রির সংখ্যা ৪৪৮টি। বিক্রি বৃদ্ধির হার ১৪৯ শতাংশ। কলকাতায় গত তিনমাসে নতুন ফ্ল্যাটের জোগান এসেছে ৩,৭০৭টি। 
বিশেষজ্ঞদের কথায়, করোনা-পরবর্তী সময় থেকেই আবাসন ক্রেতাদের একটা বড় অংশ চাইছিলেন, ফ্ল্যাটের বহর একটু বেশি বাড়ুক। অর্থাৎ কিছুটা খোলামেলা জায়গা চাইছিলেন তাঁরা। সেই চাহিদার সঙ্গেই যোগ হয়েছে স্বাচ্ছন্দ্য ও আরাম। সেই কারণেই দামি ও বিলাবহুল  ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন ক্রেতাদের একটা বড় অংশ। তাঁরা ফ্ল্যাটের জন্য বাজেট অনেকটাই বাড়াচ্ছেন। শহরের বাসিন্দাদের ক্রয়ক্ষমতা যে বাড়ছে, এটি তারই প্রমাণ। মনে করছেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ