ভুবনেশ্বর: যান্ত্রিক কারণে বাতিল হয়েছে উড়ান। সেই রাগে বিমানবন্দরে তাণ্ডব চালালেন মহিলা যাত্রী। ঘটনার ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, লাগেজ বেল্টে উঠে তাণ্ডব করছেন ওই মহিলা যাত্রী। সামনে থাকা বিমানবন্দরের কর্মীদের ভর্ৎসনাও করেন তিনি। শুধু তাই নয়, কম্পিউটারের কি-বোর্ড টেবিলে আছড়ে ভাঙার চেষ্টাও করেন ওই যাত্রী। কয়েকজন মহিলা সিআইএসএফ কর্মী তাঁকে নিরস্ত করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষর দাবি, অন্তত ৪৯ হাজার টাকার সামগ্রী নষ্ট করেছেন ওই মহিলা। তাঁর বিরুদ্ধে বিমানবন্দরের থানায় অভিযোগও দায়ের হয়েছে।



