Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে নির্মীয়মাণ আবাসন থেকে পড়ে যুবকের মৃত্যু

বর্ধমান শহরের ঘোড়দৌড়চটি এলাকায় নির্মীয়মাণ আবাসনে কাজ করার সময় পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শঙ্কর সিংহ(৩৪)। তাঁর বাড়ি শহরেরই মিরছোবা এলাকায়।

বর্ধমানে নির্মীয়মাণ আবাসন থেকে পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের ঘোড়দৌড়চটি এলাকায় নির্মীয়মাণ আবাসনে কাজ করার সময় পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শঙ্কর সিংহ(৩৪)। তাঁর বাড়ি শহরেরই মিরছোবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই আবাসনে কাজ করার সময় আচমকা তিনি পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করেন। কলকাতা যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

কালনায় পথদুর্ঘটনায় যুবকের মৃত্যু: কালনা থানার উত্তরা গ্রামে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম উৎপল হেমব্রম(৩৭)। রবিবার সন্ধ্যায় গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সোমবার রাতে তিনি মারা যান।
গাড়ির ধাক্কায় শিশুকন্যার মৃত্যু: ঝাড়খণ্ডের নলায় গাড়ির ধাক্কায় এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃতার নাম পিউ পাল(৫)। তার বাড়ি পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে মায়ের সঙ্গে টোটোয় চেপে ঝাড়খণ্ডে মামারবাড়ি যাচ্ছিল সে। নলার কাছে একটি গাড়ি তাদের টোটোয় ধাক্কা মারে। তাতে পিউ গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কীটনাশক খেয়ে যুবক আত্মঘাতী: বীরভূম জেলার নানুর থানার জুবুটিয়া গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম চন্দ্রকান্ত দাস(২৭)। দিনকয়েক আগে জমিতে গিয়ে তিনি কীটনাশক খান। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে সিউড়ি হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সোমবার সকালে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ