সংবাদদাতা, ময়নাগুড়ি: ট্রাফিক আইনের পরোয়া নেই। একদিকে গাড়িতে তোলা হয়েছে অতিরিক্ত পণ্য। সেই পণ্যের উপর আবার বসে দু’জন। সেই গাড়ি রাস্তা দিয়ে চলছে সজোরে। অবশেষে সেই গাড়ি আটক করল ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। গাড়ির সামনে নম্বরপ্লেট ঠিক থাকলেও পিছনের নম্বর প্লেট ভেঙে যাওয়ায় তা লিখে রাখা হয়েছে হাতে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Advertisement
প্রশাসনের একাধিকবার অভিযানের পরেও হুঁশ ফিরছে না গাড়িচালকদের। এর আগেও ময়নাগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত পণ্য নেওয়ার জন্য টোটো ও গাড়ি আটক করা হয়েছিল। প্রশাসন যেন গাড়ির নম্বর প্লেট বুঝতে না পারে, সে কারণে গাড়ির নম্বর প্লেটের সংখ্যা গোবর দিয়ে ঢেকে রাখার অভিযোগেও আটক করা হয়েছিল একটি পিকআপভ্যান। সোমবার ময়নাগুড়ি শহরের সুভাষনগর এলাকা থেকে অতিরিক্ত পণ্য সহ আটক করা হয় একটি পিকআপভ্যান। গাড়িটিকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিস জানিয়েছে, গাড়ির মালিকের নাম মহম্মদ আলম। সে ধূপগুড়ির বাসিন্দা। ধান বোঝাই বস্তা অতিরিক্ত পরিমাণে নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই পণ্যগুলির উপর বসে থাকা দু’জন শ্রমিক ছিল বলে তিনি জানিয়েছেন। তাঁর দাবি, অতিরিক্ত পণ্য না তোলা হলে ভাড়া খাটানো মুশকিল।
এই ব্যাপারে ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, দুর্ঘটনা রুখতে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। এদিকে গাড়িচালকদের কর্মকাণ্ডে আমরা তাজ্জব। গাড়িতে অতিরিক্ত পরিমাণে পণ্য বোঝাই করেছিল। পণ্যের উপর যাত্রী তুলেছিল। গাড়িটির বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে।