Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখে শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখে শ্রীলঙ্কা
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
গল: টার্নিং পিচে মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গল টেস্টের তৃতীয় দিনেই হারের ভ্রুকুটি অ্যাঞ্জেলো ম্যাথিউজদের সামনে। শনিবার দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ৮ উইকেটে ২১১। মাত্র ৫৪ রানে এগিয়ে লঙ্কাবাহিনী। দুই অজি স্পিনারের দাপটে ছারখার শ্রীলঙ্কা। বাঁ হাতি স্পিনার ম্যাথু কুনেম্যান ৪টি ও নাথান লিয়ঁ ৩টি উইকেট নেন। উল্লেখ্য, প্রথম ইনিংসে ২৫৭ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে স্টিভ স্মিথ ও আলেক্স কেরির জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪১৪ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর অভিজ্ঞ ম্যাথিউজ (৭৬) রুখে না দাঁড়ালে শ্রীলঙ্কার ইনিংসে হার অবধারিত ছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ