Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অস্কারের মঞ্চে উপস্থাপক প্রিয়াঙ্কা

অস্কারের মঞ্চে উপস্থাপনার দায়িত্বে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ বছর গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রেজেন্টার ছিলেন প্রিয়াঙ্কা। ফের আরও একটি আন্তর্জাতিক মঞ্চে গুরুদায়িত্ব পালন করবেন নায়িকা।

অস্কারের মঞ্চে উপস্থাপক প্রিয়াঙ্কা
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অস্কারের মঞ্চে উপস্থাপনার দায়িত্বে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ বছর গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রেজেন্টার ছিলেন প্রিয়াঙ্কা। ফের আরও একটি আন্তর্জাতিক মঞ্চে গুরুদায়িত্ব পালন করবেন নায়িকা। আগামী ১৫ মার্চ (মার্কিন সময় অনুযায়ী) ঘোষিত হবে ৯৮তম অস্কার। সেখানেই বিশ্বের একাধিক তারকার সঙ্গে প্রেজেন্টার হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা। শুক্রবার অভিনেত্রীর নাম ঘোষিত হয়েছে। সেই তালিকায় প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে, উইল আর্নেট, পল ম্যাসক্যালের মতো তারকাদের নাম। যদিও এই প্রথমবার নয়, পশ্চিমী ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরুর সময় প্রেজেন্টারের দায়িত্ব সামলেছেন প্রিয়াঙ্কা। ২০১৬ সালে তিনি অস্কারের উপস্থাপক হিসেবে ছিলেন। ২০১৭ সালেও এই দায়িত্ব সামলান তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘দ্য ব্লাফ’। এই আবহে একাধিক আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কার উপস্থিতি প্রশংসিত হচ্ছে নানা মহলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ