Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

ওরাল সার্জনদের সমাবর্তন কলকাতায়

বুধবার, ১১ ডিসেম্বর থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জেনস অব ইন্ডিয়া’র ৪৮তম বাৎসরিক সম্মেলন। চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আয়োজনে সংস্থার কলকাতা শাখা। চারদিন ব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন ২ হাজারের বেশি সদস্য।

ওরাল সার্জনদের সমাবর্তন কলকাতায়
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
বুধবার, ১১ ডিসেম্বর থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জেনস অব ইন্ডিয়া’র ৪৮তম বাৎসরিক সম্মেলন। চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আয়োজনে সংস্থার কলকাতা শাখা। চারদিন ব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন ২ হাজারের বেশি সদস্য। 
Advertisement
সংস্থার অর্গানাইজিং চেয়ারম্যান ডাঃ রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ও অর্গানাইজিং সেক্রেটারি ডাঃ সমীরণ ঘোষ জানান, ম্যাক্সিলোফেসিয়াল ট্রমা, ক্লেফট লিপ ও প্যালেট সার্জারি, টিএমজে সার্জারি, ওরাল ক্যান্সার ও বিভিন্ন রকম সিস্ট, টিউমারের চিকিৎসা, রিকনস্ট্রাক্টিভ ও অ্যাস্থেটিক সার্জারি, ইমপ্ল্যানটোলজি, বিভিন্ন ধরনের রিসার্চ ইত্যাদি নিয়েই এই সম্মেলনে অসংখ্য আলোচনার আয়োজন করা হয়েছে। পথ দুর্ঘটনা ও তামাকজাত দ্রব্যের  ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সচেতন করার প্রচেষ্টাও নেওয়া হয়েছে। 
এছাড়া এই ধরনের সুপারস্পেশালিটি চিকিৎসাকে কী করে আরও জনমুখী করা যায়, এই সম্মেলন তারও দিকনির্দেশ করবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ