Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে পুজোর বিসর্জনে জলের অভাব নিয়ে ফের সরব উদ্যোক্তারা

দিল্লিতে পুজো আয়োজনে অব্যবস্থা নিয়ে ফের বিজেপি সরকারের উপর খড়্গহস্ত হল কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠ সংগঠন।

দিল্লিতে পুজোর বিসর্জনে জলের অভাব নিয়ে ফের সরব উদ্যোক্তারা
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে পুজো আয়োজনে অব্যবস্থা নিয়ে ফের বিজেপি সরকারের উপর খড়্গহস্ত হল কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠ সংগঠন। দিল্লিতে প্রতিমা বিসর্জনে মেলে না পর্যাপ্ত জল। এর ফলে আরও বেশি অব্যবস্থার শিকার হতে হয় পুজো উদ্যোক্তাদের। অবিলম্বে এব্যাপারে পদক্ষেপ করুন। এহেন দাবি নিয়েই দিল্লি সরকারের মন্ত্রী মনজিৎসিং সিরসার সঙ্গে দেখা করেছেন অখিল ভারতীয় বঙ্গ পরিষদের সদস্যরা। সংগঠনের অভিযোগ, প্রতি বছরই বিসর্জনের সময় পর্যাপ্ত জলের অভাবে ভুগতে হয় পুজো উদ্যোক্তাদের। যেহেতু যমুনায় দীর্ঘদিন ধরেই বিসর্জন নিষিদ্ধ, তাই সরকারি উদ্যোগেই কৃত্রিম পুকুরের ব্যবস্থা করা হয় বিভিন্ন স্থানে। অভিযোগ, দু’য়েকটি প্রতিমা বিসর্জনের পরই আর ওই কৃত্রিম পুকুরগুলোতে জল থাকে না। জলের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় উদ্যোক্তাদের একটি বড়ো অংশকে। কখনো কখনো ক্রেন না থাকার কারণেও প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়। তাঁদের দাবি, এবারের পুজোয় দিল্লি সরকার যাবতীয় সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ