Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কুমোরটুলিতে এবার থিমের প্রতিমার বরাত কম, জোর কদমে চলছে একচালার দশভুজা মূর্তি তৈরির কাজ

ধীরে ধীরে এগিয়ে আসছে দুর্গা পুজো। একটা সময় উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে ছিল কেবলই থিম পুজোর ছড়াছড়ি।

কুমোরটুলিতে এবার থিমের প্রতিমার বরাত কম, জোর কদমে চলছে একচালার দশভুজা মূর্তি তৈরির কাজ
  • ১৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বসু, কলকাতা: ধীরে ধীরে এগিয়ে আসছে দুর্গা পুজো। একটা সময় উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে ছিল কেবলই থিম পুজোর ছড়াছড়ি। কে কাকে টেক্কা দেয়, তা নিয়েই ছিল পুজো কমিটির মধ্যে দীর্ঘ প্রতিযোগিতা। কিন্তু এবার ছবিটা একটু আলাদা। পুজো আর বাকি দু'মাসের ওপর। কিন্তু এবার পটুয়াপাড়ায় থিমের ঠাকুরের বরাত প্রায় হাতে গোনা। এ যাবৎ মাত্র ২৫ থেকে ৩০টি থিমের ঠাকুরের বরাত মিলেছে। আর ৮-১০টি এমন প্রতিমার বরাত মিলতে পারে। পটুয়াপাড়া সূত্রে এমনটাই খবর। কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির অন্যতম কর্তা বাবু পাল বলেন, 'আসলে নানা সময় নানা রকমের একটা হিড়িক দেখা যায়। বারবার তার প্রমাণও মিলেছে। কিন্তু এবার খুবই কম সংখ্যায় থিমের ঠাকুরের বরাত মিলেছে। সেই তুলনায় সাবেকি এবং একচালার দুর্গা প্রতিমার বরাত বৃদ্ধি দিনকে দিন বেড়েই চলেছে।' কুমোরটুলি সূত্রে জানা গিয়েছে, মাটি জট কাটার পর থেকে এখন পর্যন্ত কুমোরটুলিতে প্রায় সাড়ে তিন হাজারের মতো দুর্গা প্রতিমার বরাত মিলেছে। তারমধ্যে অধিকাংশই সাবেকি এবং একচালার। ইতিমধ্যে বরাত মেলা প্রতিমার কাজও চলছে দ্রুত গতিতে। কিছু কিছু প্রতিমার  প্রাথমিক কাজ শেষ হওয়ার পর সেই সমস্ত প্রতিমা বিভিন্ন শিল্পীদের গোডাউনে রেখে দেওয়া হচ্ছে। আবার কোথাও কোথাও প্রতিমার কাঠামো বাধার কাজ শেষ হওয়ার পর তাতে বিচালি এবং মাটির প্রলেপ দেওয়া শুরু হয়েছে। 

Advertisement

কুমোরটুলি স্ট্রিটের প্রতিমা শিল্পী রাজা পাল বলেন, 'এখন পর্যন্ত ১১টি প্রতিমার বরাত পেয়েছি। তার মধ্যে ৮টি হলো একচালার বাড়ির দুর্গা ঠাকুর। তা যাবে কলকাতা, হাওড়া এবং হুগলিতে। অধিকাংশ বাড়ির লোকজন কাঠামো পুজো করে সেই কাঠ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। সেই কাঠামোর ওপর প্রতিমা গড়া হচ্ছে।' 

Advertisement
সম্পর্কিত সংবাদ