Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ

জেলার সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো কেমন রয়েছে, তা খতিয়ে দেখবে প্রশাসন। কয়েক দিন আগে জেলাশাসক আয়েশা রানি এ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জেলার সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো কেমন রয়েছে, তা খতিয়ে দেখবে প্রশাসন। কয়েক দিন আগে জেলাশাসক আয়েশা রানি এ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্র এখনও তৈরি হয়নি। শুধু জমির সমস্যা না অন্য কোনও কারণে কাজ আটকে রয়েছে, তা খতিয়ে দেখে জেলাশাসক রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছেন। মহকুমা শাসকরা বিষয়টি নিয়ে প্রতিটি ব্লকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এক আধিকারিক বলেন, অনেক জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলেও ঠিকমতো পরিষেবা সেখান থেকে পাওয়া যায় না। সেগুলিও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ