Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তিন বছরের বেশি একই জায়গায় কর্মরতদের বদলির নির্দেশ

একই জায়গায় তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে নিযুক্ত বহু সরকারি কর্মী। নিয়ম অনুযায়ী, তিন বছর হয়ে গেলেই তাঁকে জেলার মধ্যেই অন্য জায়গায় বদলি করতে হবে।

পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তিন বছরের বেশি একই জায়গায় কর্মরতদের বদলির নির্দেশ
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একই জায়গায় তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে নিযুক্ত বহু সরকারি কর্মী। নিয়ম অনুযায়ী, তিন বছর হয়ে গেলেই তাঁকে জেলার মধ্যেই অন্য জায়গায় বদলি করতে হবে। এই নিয়ে আগে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হলেও তা মানা হয়নি বলে অভিযোগ। পঞ্চায়েত দপ্তর জানতে পেরেছে, এমন প্রায় ১০ হাজার সরকারি কর্মী একই পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন। তাই এঁদের আগামী কিছুদিনের মধ্যে বদলি করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল দপ্তর। এ সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে দপ্তরে। পঞ্চায়েত সচিবের সই করা নির্দেশিকা প্রতি জেলায় পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বিগত সরকারের সময় বিভিন্ন জেলায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বহু আধিকারিক টানা থেকে গিয়েছেন একই জায়গায়। কিন্তু পঞ্চায়েত আইন অনুসারে একই অফিসে তিন বছর হয়ে গেলে তাঁকে সংশ্লিষ্ট জেলাতেই অন্যত্র বদলি করতে হবে। কিন্তু দপ্তর থেকে বারেবারে এনিয়ে চিঠি দেওয়া হলেও কর্ণপাত করেনি কেউ। নতুন সরকার আসার পর পরিস্থিতি পর্যালোচনা করে কড়া পদক্ষেপ করল পঞ্চায়েত দপ্তর। সময় বেঁধে বদলির প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে তারা। কী কী পদক্ষেপ করা হল, ১০ দিনের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। 

Advertisement

প্রশ্ন হল, এতদিন ধরে কেন তাঁদের বদলি করেনি জেলা প্রশাসন? কেউ বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই আধিকারিকদের বদলি আটকানো হয়েছে। কারও বক্তব্য, সংশ্লিষ্ট পঞ্চায়েতের কর্মীর বাড়ি হয়তো কাছে। তাই বিভিন্নভাবে নিজের বদলি ঠেকিয়ে রেখেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ