Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি নির্দেশে অফিসারের নাম, পদ স্পষ্ট করার অর্ডার

সরকারি কর্মচারীদের দায়বদ্ধতা বাড়াতে বড়ো পদক্ষেপ করল নবান্ন। যে আধিকারিক নির্দেশিকা জারি করবেন, তাঁর নাম ও পদ পরিষ্কার করে লিখতে হবে সেই নির্দেশিকায়।

সরকারি নির্দেশে অফিসারের নাম, পদ স্পষ্ট করার অর্ডার
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি কর্মচারীদের দায়বদ্ধতা বাড়াতে বড়ো পদক্ষেপ করল নবান্ন। যে আধিকারিক নির্দেশিকা জারি করবেন, তাঁর নাম ও পদ পরিষ্কার করে লিখতে হবে সেই নির্দেশিকায়। আধিকারিকের সইয়ের পাশাপাশি অফিসের সিল বা স্ট্যাম্প থাকাও বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ দিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসনিক ও কর্মিবর্গ দপ্তর। কিন্তু, কেন এই পদক্ষেপ? প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একাধিক ক্ষেত্রে আধিকারিকরা শুধুমাত্র নামের দুটি অক্ষর লিখে নির্দেশিকা জারি করে দেন। আবার অনেকের শুধুমাত্র সই থাকে। তাতে পরিষ্কার করে বোঝা যায় না, নির্দেশিকাটি প্রকৃতপক্ষে কে জারি করেছেন। ভবিষ্যতে সেই আধিকারিকের সঙ্গে আলোচনা করা বা কথা বলার প্রয়োজন পড়লে তাঁকে চিহ্নিতই করা মুশকিল হয়। সেই কারণেই এই নির্দেশিকা জারি বলে জানিয়েছেন এক পদস্থ কর্তা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ