নয়াদিল্লি: ব্রিকসের দ্বাদশ পার্লামেন্টারি ফোরামের বৈঠক নিয়ে আশাবাদী ভারত। আগামী ২৬-২৭ অক্টোবর দিল্লির সংবিধান সদনে আয়োজিত বৈঠকে সর্বসম্মতভাবে যৌথ ঘোষণাপত্র প্রকাশ হবে বলে মনে করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গত সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে মতপার্থক্য থাকা সত্ত্বেও যৌথ ঘোষণাপত্র প্রকাশে সম্মত হয়েছিল সদস্য দেশগুলি। তেমনই এক্ষেত্রেও ইতিবাচক কিছু হবে বলে মনে করছেন স্পিকার। উল্লেখ্য, এবারের ফোরামের সভাপতিত্বও করবেন তিনি।
ব্রিকসের সদস্য দেশগুলির মতপার্থক্য সত্ত্বেও এই ফোরামের সাফল্য সম্ভব কি? বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ প্রশ্নের জবাবে ওম বিড়লা বলেন, ‘সদস্য দেশগুলির স্বার্থের কথা ভেবে এব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চালাবে ভারত।’



