Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতা, বাণিজ্যমন্ত্রীকে বরখাস্তের আরজি, চিঠি রাষ্ট্রপতিকে

অবিলম্বে বরখাস্ত করুন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে। ইউএস ট্রেড ডিলের মাধ্যমে কর্পোরেটদের হাতে দেশের গরিব কৃষকদের জমি তুলে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত তিনিই করছেন।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতা, বাণিজ্যমন্ত্রীকে বরখাস্তের আরজি, চিঠি রাষ্ট্রপতিকে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবিলম্বে বরখাস্ত করুন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে। ইউএস ট্রেড ডিলের মাধ্যমে কর্পোরেটদের হাতে দেশের গরিব কৃষকদের জমি তুলে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত তিনিই করছেন। মঙ্গলবার এমনই আরজি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। ওই চিঠিতে আন্দোলনরত কৃষকরা আবেদন করেছেন, ওই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে রাষ্ট্রপতি যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিষেধ করেন। নাহলে দেশের গরিব কৃষকদের প্রায় না খেতে পেয়ে মরতে হবে। এব্যাপারে রাজ্যে রাজ্যে প্রতিবাদ আন্দোলনেরও ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। 

Advertisement

এদিন সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আগামী ৯ মার্চের আগেই দেশের প্রতিটি রাজ্যের সব গ্রামে এই ইস্যুতে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। প্রত্যেক গ্রামীণ এলাকায় কৃষকদের নিয়ে এবিষয়ে বৈঠক হবে। আমেরিকার সঙ্গে 
বাণিজ্য চুক্তির কেন সামগ্রিকভাবে বিরোধিতা প্রয়োজন, সেই ব্যাপারে দেশের প্রত্যেক কৃষককে বোঝানো হবে। ২৭ ফেব্রুয়ারি এবিষয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপিও দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ