Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিরোধীরা এখনও প্রার্থী ঘোষণা করেনি, ফাঁকা ময়দানে প্রচার চালাচ্ছেন কানাইয়া

ইসলামপুর বিধানসভা কেন্দ্রে এখনও বিরোধীরা প্রার্থী ঘোষণা করেনি। এদিকে গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে কানাইয়ালাল আগরওয়ালের নাম ঘোষণা করেছে।

বিরোধীরা এখনও প্রার্থী ঘোষণা করেনি, ফাঁকা ময়দানে প্রচার চালাচ্ছেন কানাইয়া
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাজল মণ্ডল, ইসলামপুর: ইসলামপুর বিধানসভা কেন্দ্রে এখনও বিরোধীরা প্রার্থী ঘোষণা করেনি। এদিকে গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে কানাইয়ালাল আগরওয়ালের নাম ঘোষণা করেছে। তারপর থেকেই সময় নষ্ট না করে তিনি রুটিন করে শহর ও গ্রামে প্রচার চালাচ্ছেন। কার্যত প্রচারের ময়দানে তিনি একাই দাপিয়ে বেড়াচ্ছেন। বিরোধীদের প্রচার ঢিমেতালে চলছে। এদিকে অনেকটাই এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী। যদিও বিরোধীরা বলছে, শীঘ্রই তাদের প্রার্থী ঘোষণা হবে। তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, বিরোধীরা এখনও প্রার্থী না দেওয়ায় প্রচারে অ্যাডভান্টেজ পাচ্ছি। প্রতিদিন নিয়ম করে শহর ও গ্রামাঞ্চলে প্রচারে বের হচ্ছি। ভালো সাড়া পাচ্ছি। 

Advertisement

রাজনৈতিক মহলের আলোচনা, দুই দফায় বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। ইসলামপুর বাদে চোপড়া, গোয়ালপোখর, করণদিঘি সহ অন্যন্য কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর থেকেই একাংশ নেতা-কর্মী প্রার্থী বদলের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন। ইসলামপুর কেন্দ্রেও বিজেপি প্রার্থীর একাধিক দাবিদার। তাই হয়ত এখানে খুব ভেবেচিন্তে পা ফেলতে চাইছে নেতৃত্ব। সেকারণেই প্রার্থী ঘোষণার দেরি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনর সন্দীপ ভট্টাচার্য বলেন, আমাদের দল সর্বভারতীয়। তাই নানা দিক খতিয়ে দেখে তবেই প্রার্থীর নাম ঘোষণা হয়। নির্বাচনে প্রচারের জন্য এখনও অনেক সময় আছে। নেতৃত্ব সবকিছু বিবেচনা করে শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করবে। 
কংগ্রেস ও সিপিএমেরও প্রার্থী নিয়ে জল্পনা এখনও চলছে। তাদের মধ্যেও একাধিক দাবিদার। কার নাম ঘোষণা হচ্ছে, তা জানতে নেতা-কর্মীরা গভীর আগ্রহে প্রতীক্ষা করছেন। সিপিএমের জেলা সম্পাদক ও কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি হারুন রশিদ বলেন, খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা হবে। 
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রার্থী হওয়ার পর থেকেই মাটিকুণ্ডা ১ ও ২ অঞ্চলের বিভিন্ন গ্রাম, পুরসভার তিনটি ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেছেন কানাইয়াবাবু। শনিবার বৃষ্টিকে উপেক্ষে করে বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বাড়িতেই বিভিন্ন মিটিং, শুভেচ্ছা বিনিয়ম করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ