Bartaman Logo
৯ জুন, ২০২৬

জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার নোটিস খারিজ, ক্ষুব্ধ বিরোধীরা

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যূত করতে বিরোধীদের দেওয়া নোটিস সোমবার খারিজ হয়ে গেল। খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান।

জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার নোটিস খারিজ, ক্ষুব্ধ বিরোধীরা
  • ৭ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যূত করতে বিরোধীদের দেওয়া নোটিস সোমবার খারিজ হয়ে গেল। খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান। যদিও কেন নোটিস বাতিল করা হল, তার কোনো কারণ উল্লেখ করা হয়নি? তাই খবর জেনেই প্রতিবাদে সরব হল তৃণমূল। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন কটাক্ষের সুরে বলেন, ভ্যানিশ কুমারকে বাঁচাতে চাইছে সরকার। তাই বিরোধীদের নোটিস খারিজ করে দেওয়া হল। কিন্তু কারণ কেন জানানো হল না? প্রশ্ন তুললেন তিনি। অভিযোগের সুরে বললেন, সরকারের সঙ্গে কমিশনের আঁতাত ফের একবার প্রমাণ হয়ে গেল।  

Advertisement

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁকে পদচ্যূত করতে রাজ্যসভার ৬৩ জন সাংসদ চিঠি দিয়েছিলেন। গত ১২ মার্চ রাজ্যসভার সচিবালয়ে জমা করা হয়েছিল ওই নোটিস। একইদিনে একইভাবে লোকসভা সচিবালয়েও ১৩০ জন সাংসদ সই করে জ্ঞানেশ কুমারকে পদচ্যূত করার নোটিস জমা করেছিলেন। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধীর মতো নেতানেত্রীরা ওই নোটিসের চিঠিতে সই করেননি। তবে কংগ্রেসের অন্য সাংসদ, তৃণমূল, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকে সহ বিরোধীদের সিংহভাগই ১০ পাতার চিঠিতে সই করে তা জমা দেন। কিন্তু আদতে তা খারিজ করে দেওয়া হল। অর্থাৎ জ্ঞানেশ কুমারকে সংসদে পদচ্যূত করার অনুমতি দেওয়া হল না। 

সম্পর্কিত সংবাদ