Bartaman Logo
১২ জুন, ২০২৬

পাক আর্জিতেই স্থগিত অপারেশন সিন্দুর: রাজনাথ

ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল পাকিস্তানই, শুক্রবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশক দার।

পাক আর্জিতেই স্থগিত অপারেশন সিন্দুর: রাজনাথ
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

উধমপুর (পাঞ্জাব): ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল পাকিস্তানই, শুক্রবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশক দার। শনিবার উধমপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে একই কথা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যোগ দিবসের অনুষ্ঠানে নর্দান কমান্ডের হেডকোয়ার্টার উধমপুরে উপস্থিত হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে রাজনাথ সিং সেনাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অপারেশন সিন্দুরে ভারতীয় বাহিনী সংযম, ভারসাম্য ও নিখুঁত হামলা করেছে। যা যোগ অভ্যাসের মাধ্যমেই এসেছে। পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার ফল ভুগতে হবে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ