Bartaman Logo
৯ জুন, ২০২৬

অপারেশন সিন্দুর: ধ্বংস করা হয়েছিল ৬টি পাক যুদ্ধবিমান, দাবি বায়ুসেনা প্রধানের

অপারেশন সিন্দুর চলাকালীন ধ্বংস করা হয়েছিল কমপক্ষে ৬টি পাক যুদ্ধবিমান। শনিবার এমনই দাবি করলেন ভারতীয় এয়ার চিফ মার্শাল এপি সিং।

অপারেশন সিন্দুর: ধ্বংস করা হয়েছিল ৬টি পাক যুদ্ধবিমান, দাবি বায়ুসেনা প্রধানের
  • ৯ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

৯ আগষ্ট, নয়াদিল্লি: অপারেশন সিন্দুর চলাকালীন ধ্বংস করা হয়েছিল কমপক্ষে ৬টি পাক যুদ্ধবিমান। শনিবার এমনই দাবি করলেন ভারতীয় এয়ার চিফ মার্শাল এপি সিং। তিনি জানান, ভারত ‘সুদর্শন চক্র’ অর্থাৎ এস-৪০০ ব্যবহার করে ধ্বংস করেছিল ৫টি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান।

Advertisement

এছাড়াও, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জ্যাকোবাবাদে থাকা এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গারেও নিখুঁত ভাবে আঘাত হানা হয়েছিল বলে দাবি করলেন এপি সিং। তিনি দাবি করেছেন, এই হামলাতেও হ্যাঙ্গারের মধ্যে থাকা বিমানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ বিষয় হল, চার দিনের ওই সংঘর্ষের পর এই প্রথম বিষয়টি প্রকাশ্যে আনল ভারতীয় বায়ুসেনা।

এয়ার চিফ মার্শাল জানান, ৫টি  এফ-১৬ যুদ্ধবিমান ছাড়াও আমরা একটি বড় বিমান ধ্বংস করেছিলাম। সেটি ইলিন্ট বিমান বা এইডব্লিউ অ্যান্ড সি বিমান হতে পারে বলে অনুমান করেছেন তিনি।

কী এই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম?

এটি একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যা কিনা আদপে রাশিয়ার তৈরি। ভারতে এই সিস্টেমের নাম সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম।

Advertisement
সম্পর্কিত সংবাদ