Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

এইচসিজিতে নব্বইয়ের রোগিণীর অপারেশন

বরানগরের নব্বইয়ের রোগিণী মুকুলরানি চক্রবর্তীর সফল অস্ত্রোপচার হয়েছে এইচসিজিতে। ক্যানসার ও অন্যান্য রোগ নিয়ে ঝুঁকি সত্ত্বেও চিকিৎসা সফল। বিস্তারিত পড়ুন।

এইচসিজিতে নব্বইয়ের রোগিণীর অপারেশন
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নবতিপর রোগিণীর স্টেজ ২ ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার ভালো করল এইচসিজি ক্যানসার হসপিটাল। মাসকয়েক আগে বরানগরের বাসিন্দা মুকুলরানি চক্রবর্তীর ক্যানসার ধরা পড়ে। আগেও তিনি ইউটেরাইন ক্যানসারে ভুগেছেন। টাইপ ২ ডায়াবেটিসও রয়েছে তাঁর। সব মিলিয়ে নানা কো মর্বিডিটি নিয়েই এইচসিজি ক্যানসার হসপিটালে ভর্তি হন। একে অতগুলো কো মর্বিডিটি, সঙ্গে সুগার এবং রোগীর বয়স! ঝুঁকির হলেও চিকিৎসকদের দক্ষতায় সফলভাবে সম্পন্ন হয় অস্ত্রোপচার। হাসপাতালের রিজিওনাল বিজনেস হেড (ইস্ট অ্যান্ড এপি) ডাঃ রূপালি বসু বলেন, ক্যানসারে এখন ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ও যত্ন প্রয়োজন হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ