কুয়ালালামপুর: মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। রবিবার এই টি-২০ প্রতিযোগিতার ফাইনালে টিম ইন্ডিয়া ৪১ রানে দাপটে হারায় বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ভারত তোলে ১১৭। ‘ম্যাচের সেরা’ ওপেনার গঙ্গাডি তৃষা করেন ৪৭। বাংলাদেশের ফরজানা ইয়াসমিন ৩১ রানে নেন ৪ উইকেট। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৭৬ রানে থেমে যায় পদ্মাপাড়ের দল। সর্বাধিক ২২ করেন ফেরদৌস। তিন বাঁ হাতি স্পিনার আয়ুশি শুক্লা (৩-১৭), পারুনিকা সিসোদিয়া (১-১২) ও সোনম যাদব (২-১৩) ভাঙন ধরান বাংলাদেশের ইনিংসে।



