Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্পেশাল এডুকেটর নিয়োগের টেটে উত্তীর্ণ মাত্র ২০১

প্রকাশিত হল প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেটর নিয়োগের টেট-এর ফল। সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট https://wbbpe.wb.gov.in-এ ফল দেখতে পারছেন প্রার্থীরা।

স্পেশাল এডুকেটর নিয়োগের টেটে উত্তীর্ণ মাত্র ২০১
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হল প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেটর নিয়োগের টেট-এর ফল। সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট https://wbbpe.wb.gov.in-এ ফল দেখতে পারছেন প্রার্থীরা। পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২৩০৮টি শূন্যপদের জন্য আবেদনকারী ছিলেন ৩২৮৫ জন। ২,৭৭৯ জন পরীক্ষা দেন। উত্তীর্ণ হয়েছেন ২০১ জন। চাকরির টানাটানি বাজারে এমন ছবি কেন? স্পেশাল এডুকেটর হওয়ার জন্য স্পেশাল ডিএলএড কোর্স উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সাধারণ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাগ্রহণের সুবিধা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশেই স্পেশাল এডুকেটর নিয়োগের পদক্ষেপ শুরু হয়েছে। এরাজ্য সবার আগে চুক্তিভিত্তিক এমন শিক্ষকদের স্থায়ীভাবে নিয়োগ শুরু করেছে। টেট গ্রহণ করে ফলপ্রকাশেও এগিয়ে রাজ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ