Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিটে সেরাদের তালিকায় বাংলার মাত্র ১

ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষার র‌্যাঙ্ক লিস্টে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে মাত্র ১টি নাম

নিটে সেরাদের তালিকায় বাংলার মাত্র ১
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষার র‌্যাঙ্ক লিস্টে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে মাত্র ১টি নাম। ৭২০ নম্বরের মধ্যে ৬৯০ এবং তার থেকে বেশি পাওয়া ১৩৮ ছাত্র-ছাত্রীর নামের তালিকা প্রকাশ করেছে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। দেখা গিয়েছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব, রাজস্থান প্রভৃতি রাজ্যের ছাত্র-ছাত্রীদেরই জয়জয়কার। ১৩৮ টপারের তালিকায় বাংলার মান রক্ষা করেছেন ৩৫ তম স্থান অধিকার করা সব্যসাচী লস্কর। তাঁর নাম শুধু নিটের সেরাদের তালিকায় নাম আছে তা নয়, বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্র সব্যসাচী ইতিমধ্যেই খড়গপুর আইআইটিতে পড়াশোনার সুযোগ পেয়েছেন। ভর্তিও হয়েছেন। দিল্লি এইমসেও তিনি পড়াশোনার সুযোগ পেয়েছেন। ২০২৫ সালে পশ্চিমবঙ্গ থেকে ১ লক্ষ ১০ হাজার ৩৯৯ জন নিটে বসেছিলেন। এবার পরীক্ষায় বসেন ১ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। তার মধ্যে বাংলায় পরীক্ষা দিয়েছিলেন ৩৮ হাজার ৫৭৭। গতবছর তা ছিল ৩৮ হাজার ২৪২ জন। র‌্যাঙ্ক লিস্টে নাম না থাকলেও শহরের বেশ কিছু স্কুল ভালো ফল করেছে। রুবি পার্ক পাবলিক স্কুল জানিয়েছে, তাদের 

Advertisement

সেরা ছাত্র আরুষ ৯৯.৮৫ পার্সেন্টাইল নম্বর পেয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ