আজ, রবিবার রাত ১২টায় চালু হল অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদন। এদিন রাত থেকে https://apas.wb.gov.in এই পোর্টালে ঢুকে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং একটি কাগজে নিজের নাম সই করে সেই কাগজের ছবি তুলে আপলোড করলেই অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর ফোন নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই আবেদন সম্পূর্ণ হবে। শেষে আবেদনের প্রতিলিপি ডাউনলোডও করে নেওয়া যাবে।


