Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মুম্বইয়ের কনসার্টে অতিরিক্ত মদ্যপান, মৃত্যু এক ব্যক্তির, হাসপাতালে ভর্তি মহিলা

মুম্বইয়ের কনসার্টে অতিরিক্ত মদ্যপানে ২৮ বছরের যুবক বৃষভ গাঙ্গুরদে মারা যান। গুরুতর অসুস্থ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

মুম্বইয়ের কনসার্টে অতিরিক্ত মদ্যপান, মৃত্যু এক ব্যক্তির, হাসপাতালে ভর্তি মহিলা
  • ৭ জুন, ২০২৬ ১৬:৫৫
Prefer us on Google

মুম্বই, ৭ জুন: মুম্বইয়ে কনসার্ট চলাকালীন মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর অসুস্থ এক মহিলা। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার রাতে ওরলি এলাকায় একটি কনসার্ট চলছিল। সেখানে গিয়েছিলেন ২৮ বছরের বৃষভ গাঙ্গুরদে।  তিনি মাহিমের বাসিন্দা। তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা। অভিযোগ, কনসার্ট চলাকালীন দুজনেই অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেন। এরপর তাঁরা আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি বৃষভকে উদ্ধার করে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হার্ট অ্যাটাকের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে মনে করছে পুলিশ।

Advertisement

অন্যদিকে, ওই ব্যক্তির সঙ্গে থাকা মহিলার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে যশলোক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ওই মহিলা পুলিশ আধিকারিকদের জানিয়েছেন তাঁরা শুধুমাত্র মদ এবং এনার্জি ড্রিঙ্ক পান করেছিলেন। তবে কোনওরকম মাদক তাঁরা সেবন করেননি বলে দাবি করেছেন ওই মহিলা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই কনসার্টে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশিপাশি সেখানে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে সূত্রের খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ