Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম পান্ডা ধৃত

মায়ানমারের মাদক পাচার চক্রের অন্যতম মাথাকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ধৃতের নাম থানসিনতুয়াং ওরফে সিনতুয়াং ওরফে লুয়াঙ্গা।

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম পান্ডা ধৃত
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: মায়ানমারের মাদক পাচার চক্রের অন্যতম মাথাকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ধৃতের নাম থানসিনতুয়াং ওরফে সিনতুয়াং ওরফে লুয়াঙ্গা। মায়ানমার থেকে মিজোরাম, মণিপুর, অসম ও ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহের দায়িত্বে ছিল সে। ভারত-মায়ানমার সীমান্তে পুরো মাদক পাচার চক্রকে নিয়ন্ত্রণও করত ধৃত ব্যক্তি। দীর্ঘদিন ধরেই থানসিনতুয়াংয়ের গতিবিধির উপর কড়া নজর রাখছিল এনসিবি। একাধিক সংস্থার সঙ্গে সমন্বয় রেখে চলছিল তারা। শেষ পর্যন্ত রাজধানী দিল্লি থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এনসিবির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে ভারত ছাড়াও বাংলাদেশেও মাদক পাচার সরবরাহ করত থানসিনতুয়াং। একাধিক মাদক মামলায় তাকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করা হয়। এনসিবি সূত্রে আরও জানা গিয়েছে, থানসিনতুয়াং প্রায় ১১৫ কোটি টাকার মাদক পাচারের সঙ্গে জড়িত। ২০২৪ ও ২০২৫ সালে আগরতলায় বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত হয়। সেই ঘটনাতেও ধৃত ব্যক্তির নাম জড়িয়েছিল। এর আগে তদন্ত চালিয়ে থানসিনতুয়াংয়ের একাধিক সঙ্গীকে গ্রেপ্তার করেছিল এনসিবি। এবার চক্রের অন্যতম মাথাও ধরা পড়ল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ