মুর্শিদাবাদের ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিস জানিয়েছে, মৃতের নাম বুলবুল গনাই (৪৮)। তাঁর বাড়ি ইসলামপুরের চক বেড়েরপাড়ায়। শনিবার সকালে ইসলামপুরের ব্রিজের ওপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ব্যক্তির মৃত্যু হয় তাঁর।



