Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

স্পেনের বিজয় উৎসবে বলি এক কিশোর

১৬ বছর পর ফের বিশ্বজয় স্পেনের। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফেরান তোরেসের শট জালে আছড়ে পড়তেই শুরু উৎসব।

স্পেনের বিজয় উৎসবে বলি এক কিশোর
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: ১৬ বছর পর ফের বিশ্বজয় স্পেনের। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফেরান তোরেসের শট জালে আছড়ে পড়তেই শুরু উৎসব। নিউ ইয়র্ক থেকে মাদ্রিদ— ‘পার্টি অন দ্য নাইট’ মুড। তবে সেই উৎসবের আমেজে বিষাদের ছায়া ফেলল মর্মান্তিক মৃত্যু। স্পেনের সাউদাদ রদ্রিগো শহরের প্রাণকেন্দ্রে রয়েছে এক মস্ত ফোয়ারা। সেখানেই জায়ান্ট স্ক্রিনে চলছিল ম্যাচ। খেলার শেষে উৎসবের সময় সেই ফোয়ারার পাঁচিলের এক অংশ ভেঙে মত্যু হয় ১৩ বছরের এক কিশোরের। আহত হয় আরও একজন। অন্যদিকে, হারের ধাক্কায় বেসামাল আর্জেন্তিনা। বুয়েনস আইরেসে  সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়।

Advertisement

এদিকে, সদ্যসমাপ্ত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থমকে গিয়েছিল বেলজিয়াম। স্পেনের কাছে হেরেছিল তারা। সেই ব্যর্থতার জেরে পদত্যাগ করলেন কোচ রুডি গার্সিয়া। ফরাসি এই কোচ পদত্যাগপত্র সোমবারই পাঠিয়ে দেন বেলজিয়াম ফুটবল সংস্থার কাছে। তাঁর চুক্তি জুলাই মাস পর্যন্তই ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ