Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

কার্শিয়াং থেকে ফেরার পথে খাদে গাড়ি, মৃত এক

পাহাড় থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কার্শিয়াংয়ের রোহিনীতে।

কার্শিয়াং থেকে ফেরার পথে খাদে গাড়ি, মৃত এক
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড় থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কার্শিয়াংয়ের রোহিনীতে। মৃতের নাম অভিষেক সাহা। বাড়ি শিলিগুড়ি শহরে। তাঁর বাবা বাপি সাহা ব্যবসায়ী। তিনি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক। চাঞ্চল্যকর এই ঘটনায় শিলিগুড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ছ’জন যুবক কার্শিয়াংয়ে ঘুরতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে শিলিগুড়ি ফেরার পথে রোহিনীর জিরো পয়েন্টের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় অভিষেকের। খবর পেয়ে উদ্ধারকাজে নামেন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় গাড়ি থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাতে কার্শিয়াং থেকে শিলিগুড়িতে ফেরার সময় কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ