Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সীমান্ত একটাই কিন্তু শত্রু ৩: অপারেশন সিন্দুর নিয়ে বড় বক্তব্য ভারতীয় সেনার

সিন্দুর অপারেশন নিয়ে বড় বক্তব্য ভারতীয় সেনার। শুক্রবার সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং এই বিষয়ে জোরালো দাবি করেছেন।

সীমান্ত একটাই কিন্তু শত্রু ৩: অপারেশন সিন্দুর নিয়ে বড় বক্তব্য ভারতীয় সেনার
  • ৪ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

৪ জুলাই, নয়াদিল্লি: সিন্দুর অপারেশন নিয়ে বড় বক্তব্য ভারতীয় সেনার। শুক্রবার সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং এই বিষয়ে জোরালো দাবি করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে করা ‘সিন্দুর অপারেশন’-এ পাকিস্তান ছাড়াও আরও দুটি দেশকে ভারত জবাব দিয়েছে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

এফআইসিসিআই আয়োজিত সামরিক প্রযুক্তি সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল আর সিং বলেন, “আমাদের সীমান্ত একটাই, কিন্তু প্রতিপক্ষ ছিল দুটি। আসলে তিনটি।”এ প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেন, “পাকিস্তান সামনের সারিতে ছিল। কিন্তু চীন সব রকম সহায়তা দিয়েছে।”

লেফটেন্যান্ট জেনারেল শুক্রবার বলেন, “পাকিস্তানের সামরিক সরঞ্জামের ৮১ শতাংশ চীন থেকে আসে। চীন সবসময়ই নিজেদের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে পরীক্ষা করতে চায়, তারা আসলে পাকিস্তানকে ‘ লাইভ ল্যাব’ হিসেবে ব্যবহার করে চলেছে।” 

অন্যদিকে পাকিস্তান ও চীন ছাড়া অপর শত্রুপক্ষ হিসেবে তুরস্কের নাম করেছেন লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি জানান, সিন্দুর অপারেশনের সময় তুরস্কও পাকিস্তানের সহায়তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ