Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার এক

সাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পরিতোষ প্রামাণিক

সাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার এক
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পরিতোষ প্রামাণিক। তার বাড়ি সাগরের দক্ষিণ হারাধনপুরের মাইতিচকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাওনা টাকা নিয়ে বিবাদের জেরেই ত্রিলোকেশ ঢালি নামের ওই বিজেপি নেতাকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ বিজেপি নেতা আপাতত স্থিতিশীল রয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরে পরিতোষের একটি টাইলসের দোকান রয়েছে। সেখান থেকে ত্রিলোকেশবাবু কেনাকাটা করেছিলেন। বাড়ি তৈরির সময় সেসব ব্যবহার করা হয়েছিল। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা বকেয়া ছিল তাঁর। অতীতেও এই পাওনা টাকা নিয়ে বিবাদ হয়েছিল দু’জনের। সেই টাকা বারবার চাওয়ার পরও যখন তা মেলেনি, তখন ত্রিলোকেশবাবুকে প্রাণে মারার ছক কষে পরিতোষ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অন্য একজনকে সুপারি দিয়ে ত্রিলোকেশবাবুকে গুলি করা হয়েছে। তার খোঁজে পুলিশ এখন সাগরদ্বীপ জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে। তবে যে স্কুটারে চড়ে এসে ওই ব্যক্তি গুলি চালিয়েছিল, সেটি উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটির খোঁজ চলছে। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’
গুলি চালানোর ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, ব্যক্তিগত আক্রোশের কারণেই ওই বিজেপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনের আগে বিজেপি নতুন ইস্যু খুঁজে পাওয়ায় যে কোনো ঘটনায় তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে। ঘৃণ্য রাজনীতি ছাড়া আর কিছুই না।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ