Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাওয়া টাকা আদায়ে এসে পার্ক স্ট্রিটের হোটেলে লুট, গ্রেপ্তার এক

হোটেলে রিসেপশনিস্টের চাকরি থেকে বরখাস্ত  করা হয়েছিল যুবককে। কিন্তু কিছু টাকা পাওনা ছিল তার। সেই টাকা আদায় করতে সেখানে এসে লুটের অভিযোগ উঠল ওই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে।

পাওয়া টাকা আদায়ে এসে পার্ক  স্ট্রিটের হোটেলে লুট, গ্রেপ্তার এক
  • ১৩ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোটেলে রিসেপশনিস্টের চাকরি থেকে বরখাস্ত  করা হয়েছিল যুবককে। কিন্তু কিছু টাকা পাওনা ছিল তার। সেই টাকা আদায় করতে সেখানে এসে লুটের অভিযোগ উঠল ওই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। হোটেলের রিসেপশনে থাকা ব্যক্তিকে ভোজালি দেখিয়ে নগদ ১৫ হাজার টাকা, ল্যাপটপ  ও মোবাইল লুট করা হয় বলে অভিযোগ। শনিবার  সকালে এই ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরার সূত্র ধরে মূল অভিযুক্তের সঙ্গী শেখ সানওয়ারকে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানা। যদিও মূল অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কড়েয়া এলাকার বাসিন্দা মেহেবুব পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেলে রিসেপশনিস্টের কাজ করত। কিছুদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে হোটেল কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে হোটেলের টাকা সরানোর অভিযোগ ছিল। যে কারণে তার প্রাপ্য টাকা দেয়নি হোটেল কর্তৃপক্ষ। টাকা আদায় করতে সে পরিকল্পনা করে, হোটেলে লুট করবে। সেইমতো শনিবার সকাল আটটা নাগাদ হোটেলে হাজির হয়। মেহেবুবের সঙ্গে ছিল আরও এক যুবক। তারা হোটেলে ঢুকে রিসেপশনে চলে আসে। সেখানে থাকা কর্মীর গলায় ভোজালি ধরে যুবক। এই সুযোগে শেখ সানওয়ার হোটেলের ক্যাশ বক্স থেকে ১৫ হাজার টাকা হাতায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ