মুলাপাডু: ১৯ বছরের সমিত এর মধ্যেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন। এবার রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অনভয় নজর কাড়ল অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে। কর্ণাটকের হয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে চার নম্বরে নেমে ১৫৩ বলে ১০০ রানে অপরাজিত থাকল সে। মারল ১০টি চার ও দুটো ছক্কা।



