


আন্তর্জাতিক চা দিবস
১৫০২: জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন
১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম
১৮৫১: অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়
১৮৬০: হৃদরোগ চিকিৎসায় ইলেকট্রোকার্ডিওগ্রাফির প্রবর্তক ওলন্দাজ চিকিৎসক উইলিয়াম আইটোফেন ডাচের জন্ম
১৮৮৮: বিখ্যাত বাঙালি গণিতজ্ঞ ভূপতিমোহন সেনের জন্ম
১৯০৪: ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত
১৯২০: গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসুর মৃত্যু
১৯২১: দার্শনিক ও আনন্দমার্গ'-এর প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত প্রভাতরঞ্জন সরকারের জন্ম
১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের জন্ম
১৯৩৮: বেঙ্গল মোশন পিকচার এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত
১৯৬৬: বিশিষ্ট পরিচালক, অভিনেতা, তথা চিত্রনাট্যকার সুজয় ঘোষের জন্ম
১৯৭১: বিশিষ্ট বলিউড পরিচালক, চিত্রনাট্যকার, পরিবেশক তথা প্রযোজক আদিত্য চোপড়ার জন্ম
১৯৯১: মাদ্রাজের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু
২০০৩: বিশিষ্ট টলিউড অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়ের মৃত্যু
২০১৭: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কলকাতা ‘ক’ প্রচারতরঙ্গের নাম ‘গীতাঞ্জলি’ ও কলকাতা ‘খ’ প্রচারতরঙ্গের নাম ‘সঞ্চয়িতা’ য় পরিবর্তিত হয়।