Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চীন-বাংলাদেশ তিস্তা প্রকল্প ইস্যু, নয়াদিল্লির আশঙ্কার কোনো কারণ নেই, বার্তা বেজিংয়ের

তিস্তা রিভার কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট—চীন ও বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ইতিমধ্যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

চীন-বাংলাদেশ তিস্তা প্রকল্প ইস্যু, নয়াদিল্লির আশঙ্কার কোনো কারণ নেই, বার্তা বেজিংয়ের
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেজিং: তিস্তা রিভার কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট—চীন ও বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ইতিমধ্যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এবার তা নিয়েই মুখ খুলল বেজিং। সোমবার এই প্রকল্পের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, বাংলাদেশের সঙ্গে তিস্তা প্রকল্পে কোনো তৃতীয় পক্ষকে নিশানা করা হচ্ছে না। এটি তৃতীয় পক্ষের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকা উচিত। অর্থাৎ দিল্লির আশঙ্কার কোনো কারণ নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, চীন-বাংলাদেশের বিষয়ে অন্য কারও হস্তক্ষেপও বরদাস্ত করা হবে না। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের শিলিগুড়ি করিডর তথা ‘চিকেনস নেক’ তিস্তার খুব কাছেই অবস্থিত। সেই ‘চিকেনস নেকে’র এত কাছাকাছি চীনের প্রযুক্তিগত ও আর্থিক উপস্থিতি ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়াতে পারে। তা নিয়েই নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। যদিও চীনের বিদেশমন্ত্রকের সাফ বার্তা, এই প্রকল্প একটি জনকল্যাণমূলক উদ্যোগ। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সমস্তরকমভাবে সাহায্য করতে প্রস্তুত চীন। একইসুর বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানেরও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ