Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সেন্সাসে অন ডিউটি, ছুটি বাড়ানোর দাবি

টেট সমস্যার সমাধানের দাবি কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরা, সেন্সাসের দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন ডিউটি লিভ দেওয়া এবং বার্ষিক ছুটির সংখ্যা বাড়িয়ে ৬৫ দিন থেকে ৮০ দিন করার মতো দাবিতে মঙ্গলবার স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনকে স্মারকলিপি দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

সেন্সাসে অন ডিউটি, ছুটি বাড়ানোর দাবি
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টেট সমস্যার সমাধানের দাবি কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরা, সেন্সাসের দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন ডিউটি লিভ দেওয়া এবং বার্ষিক ছুটির সংখ্যা বাড়িয়ে ৬৫ দিন থেকে ৮০ দিন করার মতো দাবিতে মঙ্গলবার স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনকে স্মারকলিপি দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এর পাশাপাশি, মিউচুয়াল ট্রান্সফার দু’জনের অধিক ব্যক্তির মধ্যে চালু করা এবং বদলির যোগ্যতা হিসাবে ন্যূনতম পাঁচ বছর চাকরির শর্ত তুলে দেওয়ার মতো দাবিও ছিল। এছাড়া উচ্চ মাধ্যমিকে সেমেস্টার প্রথার অবসানের দাবিও জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শিক্ষামন্ত্রী তাঁদের এই দাবিগুলি মেনে নিয়েছেন। যদিও, এ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ